April 10, 2026, 5:23 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডে বিদেশী এজেন্টরা জড়িত : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবাধিকার বিষয়ে ইরানের সর্বোচ্চ কাউন্সিল (এইচসিএইচআর) একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে যাতে ইরানে সাম্প্রতিক দাঙ্গার সময় ইরানি নিরাপত্তা বাহিনীর ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরিস্থিতি এবং সেই সঙ্গে কিছু পশ্চিমা দেশ এবং তাদের অনুচররা নৃশংস দাঙ্গা ও বিশৃঙ্খলা সংগঠিত করার ক্ষেত্রে যে স্পষ্ট ভূমিকা পালন করেছিল তা তুলে ধরেছে।

আজ (সোমবার) ইরানের টেলিভিশন নেটওয়ার্ক প্রেস টিভির মাধ্যমে পাওয়া ৮৩ পৃষ্ঠার প্রতিবেদনটি এই সত্যটি স্বীকার করে শুরু করেছে যে ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বদা পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে অ-হস্তক্ষেপমূলক কৌশল অনুসরণ করেছে।  একইভাবে অন্যদেশ তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক ইরান কখনোও সেই অনুমতি দেয় না। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করাকে বলদর্পী শক্তিগুলো নিজেদের অধিকার বলে বিবেচনা করে।

প্রতিবেদনে বলা হয়েছে যে এই এসব দেশ বিদ্বেষী ও আক্রমানত্মক মনোভাব নিয়ে বিভিন্ন  ধ্বংসাত্মক পদ্ধতির মাধ্যমে ইরানে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিতে চায় এবং ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর শত্রুরা তেহরানের  বিরুদ্ধে যেসব কৌশল ব্যবহার করেছে তার মধ্যে সন্ত্রাসবাদ অন্যতম।

ইরানের মানবাধিকারের সর্বোচ্চ কাউন্সিল বলেছে, গত চার দশকে ১৭ হাজারেরও বেশি ইরানীকে হত্যা করা হয়েছে।  শত্রুরা ইরানের মধ্যে অস্থিতিশীলতা এবং বিশৃ্ঙ্খলা সৃষ্টি করতে এমন কোনো কৌশল নেই যা তারা বাস্তবায়নের চেষ্টা করে নি। কিন্তু ইরানের স্বাধীনতা তারা হরণ করতে পারে নি এবং বলদর্পী শক্তিগুলোর অশুভ ইচ্ছার বিরুদ্ধে লড়াইয়ে ইরানি জনগণের প্রতিরোধকামীতায় কোনো চিড় ধরাতে পারে নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭  সেপ্টেম্বর ইরানী তরুণী মাহসা আমিনির মর্মান্তিক মৃত্যুর পরে শত্রুরা ইরান জুড়ে বিশৃঙ্খলা এবং দাঙ্গা ছড়িয়ে দিতে একে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page