April 10, 2026, 2:38 pm
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে সম্পর্কের বরফ গলায় চীনের প্রেসিডেন্টের প্রশংসা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিন পিং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রশংসা করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে মঙ্গলবার টেলিফোনে কথা বলার সময়ে তিনি এ প্রশংসা করেন।
সৌদি প্রেস এজেন্সির খবরে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।
সৌদি আরব ও ইরানের মধ্যে গত সাত বছর ধরে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় একটি চুক্তি হয়।
শিয়া ধর্মগুরু নিমর আল নিমরকে ২০১৬ সালে সৌদি আরব ফাঁসি দিলে ইরানীরা প্রতিবাদ বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর জের ধরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
সম্পর্ক পুনরুদ্ধারে দু’দেশ যে চুক্তি ঘোষণা করেছে তাতে দু’মাসের মধ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নী সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দু’মাসের মধ্যে তাদের দূতাবাসগুলো খুলবে। এছাড়া ২০ বছর আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করবে।
চুক্তি ঘোষিত হওয়ার পর এ প্রথম প্রকাশ্য মন্তব্যে শি বলেছেন, চীনের মধ্যস্থতায় যে সংলাপ শুরু হয়েছে, তা আঞ্চলিক ঐক্য ও সহযোগিতা জোরদারে বড়ো ধরনের ভূমিকা রাখবে।
যুবরাজ সালমান মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ক উন্নয়নে সহযোগিতা প্রচেষ্টায় চীনা উদ্যোগে তার দেশের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য ইরান ও সৌদি আরবের মধ্যকার এ চুক্তি শি’র জন্যে বড়ো ধরনের অগ্রগতির প্রতিনিধিত্ব করছে। কারণ গত এক দশক ধরে ক্ষমতায় থেকে শি বৈশি^ক বিষয়ে চীনের সক্রিয় ভূমিকা আরো বাড়িয়ে তুলছেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page