September 16, 2026, 6:22 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানাল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেনমার্কের একটি উগ্র ডান-পন্থি গোষ্ঠীর হাতে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে মানবাধিকারের কথিত রক্ষকরা এ বিষয়ে যে রহস্যজনক নীরবতা পালন করছে তারও নিন্দা জানিয়েছে তেহরান।

ডেনমার্কের উগ্র মুসলিম-বিদ্বেষী গোষ্ঠী প্যাট্রিওটার্ন গার লাইভ কোপেনহেগেনস্থ তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন দেয়ার এক সপ্তাহেরও কম সময়ের মাথায় এ নিন্দা জানাল তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ নিন্দা জানানোর পাশাপাশি পবিত্র কুরআনসহ মুসলমানদের পবিত্র বিষয়গুলোর অবমাননার পুনরাবৃত্তির ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।

তিনি গতকাল (সোমবার) তেহরানে বলেন, এ ধরনের অবমাননাকর পদক্ষেপের ফলে সমাজে কেবল ঘৃণা, উগ্রবাদ ও সহিংসতাই বাড়বে। তিনি আরো বলেন, এর ফলে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে সহাবস্থান বিপদের মুখে পড়বে যা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেবে।

ইরানের এই মুখপাত্র বলেন, মানবাধিকারের কথিত রক্ষকরা এমন সময় এ বিষয়ে নীরবতা অবলম্বন করছে যখন পবিত্র কুরআন অবমাননা করে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। ড্যানিশ সরকার দেশটিতে ইসলাম অবমাননাকর সকল কর্মকাণ্ড বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেবে বলে ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের সকল মুসলিম দেশ আশা করছে বলে তিনি মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page