April 10, 2026, 3:55 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমেরিকারসহ যেকোনো প্রতিপক্ষকে ধ্বংস করবে মস্কো : নিকোলাই পাত্রুশেভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমেরিকারসহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করার মতো যথেষ্ট অস্ত্র মস্কোর রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রুসিসকিয়া গ্যাজেটাকে দেয়া সাক্ষাৎকারে নিকোলাই পাত্রুশেভ বলেছেন, নিজেদের প্রচারণায় আটকা পড়া আমেরিকান রাজনীতিবিদরা মনে করেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আগ্রাম ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। কিন্তু এরপরে রাশিয়া আর প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে না! তাদের এই ভাবনা একটি অদূরদর্শী বোকামি এবং অত্যন্ত বিপজ্জনক। তিনি আরও বলেন, রাশিয়া ধৈর্যশীল। সামরিক সুবিধা নিয়ে কাউকে ভয় দেখায় না। আমাদের আধুনিক অনন্য অস্ত্র রয়েছে, যা রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রসহ যেকোনও প্রতিপক্ষকে ধ্বংস করতে সক্ষম।

সার্বভৌম দেশগুলোর সঙ্গে রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলবে উল্লেখ করে পাত্রুশেভ বলেন, রাশিয়া বিশ্বের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করতে যাচ্ছে না। এটি উন্মুক্ত থাকবে এবং সার্বভৌম দেশগুলোর অর্থনীতির সঙ্গে রাশিয়ার অর্থনীতিকে একীভূত করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page