September 6, 2026, 4:09 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে পরকীয়ায় জড়িয়ে স্বামী হত্যা ; স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জ সদরে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় নীলা বেগম নামের এক আসামির সশ্রম যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আ. হান্নান এ রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ জুন শহরের মাঠপাড়া এলাকা থেকে দুই সন্তানের জনক নাজির হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে নাজিরকে হত্যার অভিযোগে স্ত্রী নীলাকে আসামি করে মামলা করেন নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

বাদী জাহাঙ্গীর হোসেন বলেন, নীলা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে ভাইয়ের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এ কারণে তিনি আমার আমার ভাইকে হত্যা করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ভাইয়ের ছেলেমেয়েকে আমি দেখাশোনা করছি। দীর্ঘবিচার শেষে আদালত উপযুক্ত রায় ঘোষণা করেছেন। এ রায়ে আমরা খুশি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page