September 20, 2026, 2:26 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের সেন্টমার্টিনে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের বঙ্গোপসাগর সাগরে অভিযান চালিয়ে বোট থেকে ফেলে যাওয়া ১০টি বস্তায় ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফে সেন্টমার্টিন উপকূলীয় বঙ্গোপসাগর আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার হতে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়।

আব্দুর রহমান বলেন, বোটটি গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সঙ্কেত দেয়। এ সময় বোটের মাঝি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে। একপর্যায়ে বোট থেকে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমার সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ১০টি বস্তা পানি থেকে উদ্ধার ও বস্তাগুলো তল্লাশি চালিয়ে সাত লাখ পিস ইয়াবা জব্দ করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page