May 22, 2026, 5:45 pm
শিরোনামঃ
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার : স্বরাষ্ট্রমন্ত্রী ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলকসহ পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত শর্ত বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র ঝিনাইদহে ভূমি সেবা মেলার শেষদিনে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণ সাগরে সংঘাতের পর গোয়েন্দা তথ্য পেতে বাধার মুখে আমেরিকা ; নিরাপদ দূরত্বে উড়ছে ড্রোন

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  রাশিয়ার দুটি যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা ড্রোন এম কিউ-৯ রিপার ভূপতিত করার পর থেকে আমেরিকা গোয়েন্দা তথ্য পেতে বাধাগ্রস্ত হচ্ছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে এ কথা বলেছেন একজন শীর্ষ পর্যায়ের সামরিক সামরিক কর্মকর্তা।

ড্রোন বিধ্বস্তের ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার সাথে সংঘাত এড়ানোর জন্য কৃষ্ণ সাগরের আকাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রোন পরিচালনার নির্দেশ দিয়েছে। এর ফলে মার্কিন ড্রোন আর আগের মতো রাশিয়ার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারছে না।
চলতি মাসের ১৪ তারিখে রাশিয়ার দুটি সুখোই এসইউ-২৭ বিমান আমেরিকার এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত করে। এরপর থেকে মার্কিন বিমানবাহিনী রাশিয়া-ইউক্রেন যুদ্ধস্থল থেকে অনেক বেশি দূরে এবং উচ্চতা বজায় থেকে ড্রোন পরিচালনা করছে। এতে গোয়েন্দা তথ্যচিত্রের মান যেমন কমে যাচ্ছে, তেমনি যথেষ্ট পরিমাণ তথ্য সংগ্রহ করাও যাচ্ছে না।
রাশিয়ার বিমানের ধাওয়ায় মার্কিন ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর আমেরিকা কৃষ্ণ সাগরের আকাশে ড্রোন পরিচালনা বহাল রাখবে বলে ঘোষণা করেছিল কিন্তু তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে ড্রোন পরিচালনা করছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page