April 12, 2026, 3:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে মাদক মামলায় জামাই-শ্বশুরের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফরিদপুরে দুই মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়। সম্পর্কে দুজন জামাই-শ্বশুর।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশী গ্রামের বাসিন্দা আবদুল কাদের মাতুব্বর (৬৩) ও আবদুল ওহাব ব্যাপারী (৬৫)। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৯ জুন রাত সাড়ে ১১টার দিকে সদরপুরের সাতরশী গ্রামে ওহাব ব্যাপারীর বাড়িতে অভিযান চালিয়ে ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের দুজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সদরপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার। একই বছরের ১৪ জুলাই এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page