February 21, 2026, 11:08 am
শিরোনামঃ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দৈনিক প্রথম আলো পত্রিকাটি দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : নানক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দৈনিক প্রথম আলোয় গত ২৬ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা প্রতিবাদে নেমেছি। প্রতিবাদ করতেই থাকবো এবং ষড়যন্ত্রের বিষদাঁত আমরা ভেঙে দেবো। তিনি আরও বলেন, এই পত্রিকাটি (প্রথম আলো) সব সময় আমাদের নেত্রীর বিরুদ্ধে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

প্রথম আলোর ওই প্রতিবেদনের প্রতিবাদে বুধবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর কবির নানক বলেন, যে খবরটি প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদক ও নির্বাহী সম্পাদক খবরটি প্রত্যাহার করে নিয়েছেন। এর মাধ্যমে তারা প্রমাণ করেছেন খবরটি ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক, ষড়যন্ত্রমূলক।

প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

সাংবাদিকতা নৈতিকতার সঙ্গে পরিপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকতার সঙ্গে নৈতিকতাও রক্ষা করতে হবে। সাংবাদিকতার সঙ্গে অপসংবাদিকতা প্রমাণিত হলে আমরাও ছেড়ে দেবো না। আমাদের স্বাধীনতার ৫২ বছর দেশবাসী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছিল। তখন দেশের একটি জাতীয় দৈনিকের (প্রথম আলো) একটি বিশেষ সংবাদ দেশবাসীর দৃষ্টিগোচর হয়। স্বাধীনতার এত বছরে এসেও মিথ্যাচারের বিরুদ্ধে, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। এই পবিত্র মাহে রমজানেও প্রতিবাদ করতে হচ্ছে স্বাধীনতাবিরোধী সাংবাদিকতার বিরুদ্ধে।

প্রতিবেদনটিকে ১৯৭৪ সালে ইত্তেফাকে প্রকাশিত কুড়িগ্রামের চিলমারির বুদ্ধিপ্রতিবন্ধী বাসন্তী’র ঘটনার সঙ্গে তুলনা করে নানক বলেন, ষড়যন্ত্রকারীরা ‘৭৪ সালে দেশের পরিস্থিতি বোঝাতে জাল গায়ে দিয়ে বাসন্তীর ছবি ছাপায়। সারা বিশ্বকে একটি বার্তা দিয়েছিল এবং আমার স্বাধীনতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিল। সেই ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। গত ২৬ মার্চ কী কারণে সবুজকে জাকিরের নাম দিয়ে সংবাদ ছাপা হলো? সেই সংবাদ তারা কেন এবং কী উদ্দেশ্যে ছাপালো? এই পত্রিকাটি (প্রথম আলো) সব সময় আমাদের নেত্রীর বিরুদ্ধে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

ষড়যন্ত্র করে কোনও লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছরে এসে যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতি ও শান্তির ধারায় এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্র করে আর কোনও লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন অগ্রগতির এই ধারাকে কোনোভাবেই ব্যাহত করা যাবে না।

মানববন্ধনে আরও বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাসহ সংগঠনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেত্রীরা।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page