November 11, 2026, 8:39 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পরমাণু সমঝোতায় ফিরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন : আমেরিকাকে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সঙ্গে ২০১৫ সালে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে করে ওই সমঝোতায় ফিরে আসার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল (বুধবার) মস্কো সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন-আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

ল্যাভরভ বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে ইরানের পররাষ্ট্রনীতি ও পরমাণু সমঝোতা বিষয়ে কথা হয়েছে। আমাদের একটি অভিন্ন মতামত রয়েছে আর তা হচ্ছে, পরমাণু সমঝোতার কোনো বিকল্প হতে পারে না কারণ, বেশ কয়েকটি দেশ বহু মাস ধরে আলোচনা করে এই সমঝোতা তৈরি করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে এটি অনুমোদন দিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটনকে ইরান-বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আর সে ঘটনা প্রত্যক্ষ করার জন্য গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে।

২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে আমেরিকাকে বের করে দেন। কিন্তু ২০২১ সালের গোড়ার দিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করে এই সমঝোতায় প্রত্যাবর্তনের আগ্রহ প্রকাশ করেন।

ওই বছরেরই এপ্রিলে সমঝোতাটি আবার কার্যকর করার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে আলোচনা শুরু করে পশ্চিমা দেশগুলো। কিন্তু প্রায় দুই বছর হয়ে গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।২০২২ সালের আগস্ট মাস থেকে ভিয়েনা আলোচনা বন্ধ রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page