July 16, 2026, 6:11 pm
শিরোনামঃ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি : প্রধানমন্ত্রী কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না : হাইকোর্ট আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা নীলফামারীতে মসজিদে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার লড়বো করবো ; বিজেপির শেষ দেখবো : মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান বিশ্বজুড়ে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে : পিউরের জরিপ মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরাইলি হামলায় দুই সেনা আহত ; বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদি ইসরাইল সিরিয়ার রাজধানীর দামেস্কের ওপর নতুন করে হামলা চালিয়েছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার রাত একটা বিশ মিনিটের সময় অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদী সেনারা দামেস্কের ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। পরে রাজধানী সিরিয়ায় বিকট আকারের কয়েকটি বিস্ফোরণ শব্দ শোনা যায়।

সামরিক সূত্রটি জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। এরপরও বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি এবং দুই সেনা আহত হয়েছেন। পরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হামলার কথা নিশ্চিত করেছে তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। এক সপ্তাহ আগে ইসরাইল সেনারা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালায়। এতে বিমানবন্দরটি অকেজো হয়ে পড়ে।

সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য এই বিমানবন্দরটি ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু বর্বর ইহুদিবাদী সেনাদের হামলায় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এবং ত্রাণ সরবরাহ কার্যক্রমে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। ইহুদিবাদী ইসরাইল গত কয়েক বছর ধরে লাগাতার সিরিয়ার ওপরে হামলা চালিয়ে আসছে। সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বাশার আল-আসাদ সরকারের সফলতা ম্লান করে দিতে এসব হামলা অব্যাহত রেখেছে বলে মনে করা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page