April 10, 2026, 9:00 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

আবারও বাখমুতের দিকে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সেনাদের তীব্র প্রতিরোধের কারণে প্রায় ১০ মাস চেষ্টা করেও ডনবাসের বাখমুত শহর দখল করতে পারেনি রাশিয়ার সেনারা। এ কারণে কয়েকদিন আগে শহরটিতে হামলা চালানো কমিয়ে দেয় তারা। তবে বাখমুত শহরে আবারও অভিযান শুরু করেছে রুশ বাহিনী।

ইউক্রেনের সেনাবাহিনী স্বীকার করেছে রাশিয়ার সেনারা বাখমুতের কিছু জায়গায় আরও সামনের দিকে এগিয়ে এসেছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যার দিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে বাখমুতের সম্মুখভাগে কিছু সাফল্য পেয়েছে রাশিয়া। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী সঙ্গে দাবি করেছে, তাদের সেনারা এখনো শহরটির নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছে।

রাশিয়ার চলমান সামরিক আগ্রাসনে, প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ বাখমুত শহর ঘিরে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ হয়েছে। শিল্প সমৃদ্ধ দোনেৎস্কের এই শহরটিতে দুই দেশের কেউই পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি। তবে এ লড়াইয়ে মানব সম্পদ, সেনাসহ সব দিক দিয়েই উভয়ে বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

রুশ বাহিনীর সাফল্যের ব্যাপারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, ‘শত্রু বাহিনী বাখমুত শহরে কিছুটা সাফল্য পেয়েছে। কিন্তু আমাদের সেনারা শহরটি রক্ষা করছে এবং শত্রুদের অসংখ্য হামলা প্রতিহত করছে।’

তবে গত কয়েকদিনের তুলনায় বাখমুতে রুশ হামলা অনেকটাই কমে গেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, মার্চের শুরু থেকে হামলার তীব্রতা টানা চার সপ্তাহ ধরে কমেছে। গত সপ্তাহে রুশ সেনারা বাখমুতকে লক্ষ্য করে প্রতিদিন গড়ে ৬৯ বার হামলা চালিয়েছে। মার্চের প্রথম সপ্তাহে তাদের গড় হামলার পরিমাণ ছিল ১২৪ বার। কিন্তু বুধবার বাখমুতে মাত্র ৫৭ বার হামলা করেছে তারা।

বাখমুতের কাছে অবস্থানরত রয়টার্সের সাংবাদিকরাও জানিয়েছেন, গত কয়েকদিনে হামলার তীব্রতা অনেকটাই কমে এসেছে।

তবে রাশিয়া জানিয়েছে, তারা এখন শহুরে যুদ্ধে লিপ্ত হয়েছে। এর মাধ্যমে ধীরে ধীরে অলি-গলিতে লড়াইয়ের মাধ্যমে একটি একটি করে স্থান দখল করা হচ্ছে। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page