November 11, 2026, 8:30 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিপাইনে মাঝ সমুদ্রে ফেরিতে আগুন লেগে ১০ জনের মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, বুধবার (৩০ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটেছে। ওই সময় ফেরিতে থাকা আরও ২৩০ জনকে উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।

মিনদানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমডোর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ফেরিটি একসঙ্গে ৪৩০ জন মানুষ বহন করতে পারে।

এমভি লেডি ম্যারি জয়-৩ নামের এ ফেরিটির কয়েকটি ছবি প্রকাশ করেছে কোস্টগার্ড। একটি ছবিতে দেখা যায়, উদ্ধারকারী জাহাজ আগুন নেভাতে পানি ছেটাচ্ছে। অপর ছবিতে দেখা যায়, উদ্ধারকৃত যাত্রীদের সমুদ্রের পাড়ে নিয়ে আসা হচ্ছে।

কোস্টগার্ড জানিয়েছে, এ দূর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নের বিষয়ে তারা সহায়তা করবে। এছাড়া সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কিনা সেদিকটিতেও লক্ষ্য রাখবে।

৭ হাজার ৬০০ দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও নৌ ও জাহাজ পরিবহনের নিরাপত্তার ক্ষেত্রে দেশটির রেকর্ড খুব বেশি ভালো নয়। নৌযানগুলো বেশিরভাগ সময় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলো এখনো কোনো বাঁধা ছাড়াই চলাচল করছে। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page