September 6, 2026, 4:09 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ৭৬ লাখ টাকার হেরোইনসহ ‘ভূয়া দরবেশ’ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা সদরের বাসিন্দা মো. শফি ফকির (৩২)। মাজারের দরবেশ ছদ্মবেশে নিয়মিত যাতায়াত করতেন রাজশাহীতে। আর এভাবেই দীর্ঘদিন থেকে রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ী থেকে ভারতীয় হেরোইন সংগ্রহ করে পাচার করতেন।

অবশেষে ৭৬ লাখ টাকার হেরোইন পাচারের সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কাছে আটক হয়েছেন এই মাদক ব্যবসায়ী। বুধবার (২৯ মার্চ) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া বাইপাস মোড়স্থ হাজী সুপার মার্কেটের তাপস জুয়েলার্সের সামনে থেকে হেরোইনসহ তাকে আটক করা হয়। মো. শফি ফকির খুলনা সদর উপজেলার আশরাফুল মামুর এলাকার মৃত মাহাবুবুল আলমের ছেলে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শফি ফকির মাজারের দরবেশ ছদ্মবেশে রাজশাহীর অলি ফকিরের মাজারে নিয়মিত যাতায়াত করতেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী ফেরার পথে র‍্যাবের একটি অভিযানিক দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন, র‍্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page