September 20, 2026, 12:54 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোলে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হারুন অর রশিদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৯ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট-সাদিপুর সড়কের চৌধুরী সুপার মার্কেটের একটি ঘর থেকে তাকে আটক করা হয়। হারুন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

এ ঘটনায় মাদক সিন্ডিকেটের আরও পলাতক ৯ জনকে আসামী করা হয়েছে।

বিজিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে বিজিবির একটি টহল দল বেনাপোল চেকপোস্টের চৌধুরী সুপার মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে ৬ টি ল্যাগেজ পান। এর মধ্যে একটি ল্যাগেজ থেকে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, হারুনসহ কয়েকজন চোরাচালানী প্রতিদিন গভীর রাতে অবৈধ মালামাল বন্দর এলাকা দিয়ে চোরাই পথে এনে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। হারুন আটক হলেও এ সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত চক্রের সহযোগীরা পলাতক রয়েছে বলেও তিনি জানান।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page