May 10, 2026, 10:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৪ জন আটক  নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের পাশে আছে সরকার : আইনমন্ত্রী রাষ্ট্রায়ত্ত বন্ধ চিনিকল চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : শিল্পমন্ত্রী রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা গাজীপুরের এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ট্রাম্প পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঝিনাইদহে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 
এইমাত্রপাওয়াঃ

কানাডার জাতীয় সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইন পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডিয়ান হাউস অব কমন্স আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (আইএমএলডি) আইন (বিল এস-২১৪) পাস করেছে। এই বিলটি গৃহীত হওয়ার মাধ্যমে কানাডা এখন প্রতি বছর ২১ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মানিত করবে।

কানাডায় বাংলাদেশ হাইকমিশন শুক্রবার বলেছে, বাংলাদেশি কানাডিয়ান এবং বিশ্বব্যাপী মাতৃভাষার প্রবক্তাদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

অনুষ্ঠানে হাইকমিশন ১৯৯৯ সালে ইউনেস্কো এবং পরে জাতিসংঘ কর্তৃক আইএমএলডি গৃহীত হওয়ার জন্য প্রয়াত রফিকুল ইসলাম, আবদুস সালাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের স্বীকৃতি দেয়।

মিশন বলেছে, ‘কানাডার পার্লামেন্টে বিল এস-২১৪ পাস করার উদ্যোগ নেওয়ার জন্য আমিনুল ইসলামের অবদানকেও আমরা স্বীকৃতি দিই।’

বিলটির আলোচনা ও পাসের সময় হাউস অব কমন্সে বাংলাদেশ থেকে কানাডা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

কেন হার্ডি এমপি বিলটি হাউসে উত্থাপন করেছিলেন এবং সিনেটর মবিনা এস জাফর, যিনি এর আগে কানাডিয়ান সিনেটে বিলটি পাসের নেতৃত্ব দিয়েছিলেন, তারা উপস্থিত ছিলেন।

প্রায় এক দশক ধরে সংসদ সদস্য ও সিনেটরদের সঙ্গে বিল এস-২১৪ নিয়ে অটল থাকার জন্য বিশ্ব সমাজের মাতৃভাষা প্রেমী এবং এর সভাপতি আমিনুলের উদ্যোগ ও অবদানকে হাই কমিশন স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ মিশন বলেছে, ‘বিল এস-২১৪ গ্রহণ করা ভাষাগত বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি কানাডার প্রতিশ্রুতিকে তুলে ধরে। বিলটি স্বীকৃতি দেয় যে ভাষা একজন ব্যক্তির পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অপরিহার্য দিক এবং ভাষাগত বৈচিত্র্যকে উদযাপন করা, প্রচার করা এবং সংরক্ষণ করা উচিত।’

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page