September 7, 2026, 7:04 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

বিএনপি গণতন্ত্রের নামে নাশকতা সৃষ্টি করে : শাজাহান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি আন্দোলনের নামে ২০১৩, ১৪ ও ১৫ সালে হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা খুনের অপকর্ম সবই বিএনপির দ্বারা। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়। তাদের বর্তমানে যে আন্দোলনের ধারা এ ধারাকে আমরা সাধুবাদ জানাই। তবে তারা যে আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করে মানুষকে হত্যা করবে, সেটা কখনোই ভালো না।

শুক্রবার (৩১ মার্চ) সকালে শহরের লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে  সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, হত্যা আর রক্তের মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি, এদের নেতাকর্মীদের মুখে গুম, খুনের কথা মানায় না। দেশে গুম ও হত্যার সংস্কৃতি শুরু করেছে বিএনপি। তারা মানুষকে হত্যা করে গণতন্ত্রের কথা বলে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি গণতন্ত্রের নামে নাশকতা সৃষ্টি করে।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা বিভাগ) মো. নাজমুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপরাধ) মো. মনিরুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম  প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page