August 1, 2026, 11:00 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র গ্রহণে প্রস্তুত বেলারুশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারুশের প্রেসিডেন্ট আলেকজন্ডার লুকাশেংকো ঘোষণা করেছেন, তার দেশ রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র গ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি বলেন, রাশিয়ার পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েনের মধ্য দিয়ে এই কথা পরিষ্কার হবে যে, দুই দেশ তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো গতকাল (শুক্রবার) দেশটির আইনপ্রণেতাদের বলেন, “প্রয়োজন হলে আমি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারি।”

তিনি বলেন, “আমাদের জাতি, আমাদের রাষ্ট্র এবং আমাদের জনগণকে রক্ষার জন্য কোন কিছুই আমরা বাদ রাখবো না।”

পরমাণু অস্ত্র মোতায়েনের মধ্য দিয়ে রাশিয়া এবং বেলারুশ দুই দেশেরই প্রতিরোধ সক্ষমতা বাড়বে। তিনি বলেন, পরমাণু অস্ত্র মোতায়েনের কারণে সমস্ত যুদ্ধবাজ ঠাণ্ডা হবে। এ কথা দিয়ে লুকাশেংকো মূলত মার্কিন কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করেছেন।

গত রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন যে, মস্কো বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। এতে রাশিয়ার কৌশলগত প্রভাব বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page