September 22, 2026, 11:36 am
শিরোনামঃ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

আল আকসা প্রাঙ্গণে পুলিশের হাতে প্রাণ হারালেন ফিলিস্তিনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলের পুলিশ।

শনিবার (১ এপ্রিল) পবিত্র রমজান মাসে দিনে-দুপুরে প্রকাশ্যে ২৬ বছর বয়সী এক যুবককে পুলিশ গুলি করে হত্যা করে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

ইসরায়েলি পুলিশ দাবি করেছে, তাদের গুলিতে যে যুবক নিহত হয়েছেন, তিনি এক পুলিশ কর্মকর্তার অস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছেন। তারা জানিয়েছে, নিহত যুবক দক্ষিণ ইসরায়েলের হুরার বেদুঈন শহরের বাসিন্দা ছিলেন।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো সংবাদমাধ্যম দ্য নিউ আরবকে জানিয়েছেন, ইসরায়েলি পুলিশের এ দাবি অসত্য। ওই যুবক তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেননি।

একটি সূত্র জানিয়েছে, নিহত যুবককে চেইন গেটের (বাব আল-সিলসিলা) বাইরে গুলি করা হয়। ওই সময় আল আকসা মসজিদে প্রাঙ্গণ থেকে এক বালিকাকে আটক করার চেষ্টা করছিল ইসরায়েলি পুলিশ। তিনি তাদের বাধা দেন। এরপরই গুলির ঘটনা ঘটে।

যুবককে গুলি করে হত্যার পর সেখানে ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা উপস্থিত হন। তারা আশপাশের রাস্তা বন্ধ করে দেন। এছাড়া বন্ধ করে দেওয়া হয় ওল্ড সিটির প্রবেশ ও বের হওয়ার রাস্তাও। এ সময় রাস্তার পাশে থাকা সাধারণ ফিলিস্তিনি দোকানদারদের হেনস্তা ও মারধর করে ইসরায়েলি সেনারা।

এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অন্য সাধারণ সময়ের তুলনায় আল আকসা মসজিদে বেশি মানুষের সমাগম হয়। এছাড়া গতকাল শুক্রবার থাকায় মানুষের উপস্থিতি আরও বেশি ছিল। এমন সময়েই মসজিদ প্রাঙ্গণে এক যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page