July 31, 2026, 9:39 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে এগিয়ে ট্রাম্প ; জনমত জরিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও নিজ দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রন ডিস্যান্টিস এবং নিকি হেইলির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। নতুন একটি জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

গত বৃহস্পতিবার ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করার পর ইয়াহু নিউজ এবং ইউ গভ যৌথভাবে এই জনমত জরিপ চালিয়েছে। তবে ট্রাম্পের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি। আগামী কিছুদিনের মধ্যেই এগুলো প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ইয়াহু নিউজ এবং ইউ গভের জরিপে দেখা যায়, ট্রাম্পের পক্ষে রয়েছে শতকরা ৫২ ভাগ ভোটারের সমর্থন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বিতার দ্বিতীয় অবস্থানে থাকা ডিস্যান্টিসের প্রতি সমর্থন রয়েছে শতকরা ২১ ভাগ ভোটারের। এছাড়া, নিকি হেইলির প্রতি রয়েছে মাত্র পাঁচ ভাগ ভোটারের সমর্থন। অন্যদিকে, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি সমর্থন শতকরা তিন ভাগ ভোটারের।

জনমত জরিপে দেখা যায়, ডিস্যান্টিসের চেয়ে ট্রাম্প ২৬ পয়েন্ট এগিয়ে রয়েছেন। সাম্প্রতিক বেশিরভাগ জনমত জরিপ থেকে জানা যাচ্ছে যে, রিপাবলিকান ভোটাররা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকেই প্রার্থী হিসেবে চাইছেন।#

 

আজকের বাংলা তারিখ



Our Like Page