November 11, 2026, 8:00 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতে পরীক্ষা শেষে বেড়াতে নিয়ে গিয়ে ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে তার এক শিক্ষক বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত ওই শিক্ষক আগে থেকেই বিবাহিত। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার গঙ্গাভারম মন্ডল এলাকায়। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, নাবালিকা ছাত্রীকে বিয়ে করার অভিযোগে অন্ধ্রপ্রদেশের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাবালিকা ছাত্রীকে প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগে চিত্তুর জেলার গঙ্গাভারম মন্ডল এলাকায় একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভি বলছে, গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের নাম চালাপাথি। ৩৩ বছর বয়সী অভিযুক্ত এই শিক্ষক একটি বেসরকারি কলেজে কাজ করতেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক চালাপাথির বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অভিযুক্ত চালাপাথি আগে থেকেই বিবাহিত এবং তার একটি মেয়ে সন্তানও রয়েছে। তিনি একটি বেসরকারি কলেজে পড়ান। আর নিজের কলেজেরই দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে জোর করে তিনি বিয়ে করেন বলে অভিযোগ।

১৭ বছরের ওই ছাত্রীর পরিবার গঙ্গাভারম থানায় শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সেই ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, শেষ পরীক্ষার দিন ওই শিক্ষক নাবালিকা শিক্ষার্থীকে তিরুপতি মন্দিরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলেন। মেয়েটি প্রথমে রাজি হয়নি। কিন্তু শিক্ষক জানান, তাকে সম্পূর্ণ বিশ্বাস করা যেতে পারে।

তারপর মন্দির থেকে ঘুরে আবার যে যার বাড়ি চলে যাবেন বলেও জানান। কিন্তু মন্দিরে গিয়ে ছাত্রীকে জোর করে বিয়ে করেন ওই শিক্ষক। মেয়েটি বাড়ি এসে বাবা-মাকে সব খুলে বললে, ঘটনাটি সামনে আসে।

এনডিটিভি বলছে, গত বুধবার মেয়েটির ফাইনাল পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষে অভিযুক্ত চালাপাথি মেয়েটিকে মিথ্যা কথা বলে তিরুপতিতে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ‘তাদের দু’জনেরই সেখানে একটি মন্দিরে বিয়ে হয়। পরে মেয়েটি চালাপাথির আচরণে পরিবর্তন লক্ষ্য করেন। তারপর মেয়েটি তার বাবা-মাকে পুরো ঘটনাটি জানায়। পরে মেয়েটি তার বাবা-মাকে নিয়ে বৃহস্পতিবার রাতে গঙ্গাভারম থানায় পৌঁছায় এবং এফআইআর দায়ের করে।’

পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page