November 1, 2026, 6:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

ইংরেজি ভাষা নিষিদ্ধ করতে ইতালির সংসদে বিল উত্থাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইংরেজি ভাষা নিষিদ্ধের উদ্যোগ নিল ইউরোপের দেশ ইতালি। দেশটির সংসদে তোলা হয়েছে এ বিষয়ের একটি বিল।

রবিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছে। বিলটিতে বলা হয়েছে, কোনো ইতালিয়ান নাগরিক আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে যদি ইংরেজি বা বিদেশি কোনো ভাষা ব্যবহার করেন তাহলে তাকে ১ লাখ ইউরোরও বেশি জরিমানা করা হবে।

ইতালির সংসদের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সরকারের পক্ষ হয়ে বিলটি উত্থাপন করেন ফাাবিও রাম্পেলি। এতে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এই বিলটিতে সব বিদেশি ভাষার কথা বলা হয়েছে, তবে বিশেষভাবে টার্গেট করা হয়েছে ইংরেজি ভাষাকে। বিলটির খসড়ায় বলা হয়েছে ইংরেজি প্রীতি ইতালিয়ান ভাষাকে খাটো করছে।

এতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান নন-ইতালিয়ানদের সঙ্গে কাজ করে তাদেরও ইতালিয়ান ভাষাকে প্রাধান্য দিতে হবে। সূত্র: সিএনএন

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page