September 20, 2026, 1:24 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

আবার দামেস্কের ওপর ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ; দুই বেসামরিক ব্যক্তি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশের কয়েকটি স্থাপনায় আবারো ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতরাতে ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমির দিক থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব ক্ষেপণাস্ত্র রাজধানী দামেস্কসহ দক্ষিণের কিছু এলাকায় আঘাত হানে।

সামরিক সূত্রটি জানায়, দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তারপরেও দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

এর আগে গত বৃহস্পতি, শুক্র এবং শনিবার টানা তিনদিন ইসরাইল সিরিয়ার বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরমধ্যে শুক্রবারের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হয়েছেন। এসব হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page