July 31, 2026, 12:54 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির মূল কারণ আমেরিকার যৌথ মহড়া : চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন বলেছে, আমেরিকা তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে যে যৌথ সামরিক মহড়া চালায় তা কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির মূল কারণ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া গত ছয় মাসের মধ্যে প্রথম সাবমেরিন-বিরোধী যৌথ নৌমহড়া শুরু করার পর চীন এ মন্তব্য করল। ওই তিন দেশ উত্তর কোরিয়ার কথিত ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিহত করার অজুহাতে এ মহড়া শুরু করেছে।

জাপান সাগরে অনুষ্ঠিত দু’দিনব্যাপী এ মহড়ার তীব্র নিন্দা জানিয়ে বেইজিং আরো বলেছে, সিউল, ওয়াশিংটন ও টোকিওকে সামরিক চাপ প্রয়োগ বন্ধ করে উত্তেজনা প্রশমন ও সংলাপের পরিবেশ তৈরি করার জন্য কাজ করতে হবে।

চীনা মুখপাত্র মাও আরো বলেন, চীন সব সময় কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করে। সেইসঙ্গে বেইজিং পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গঠন করার লক্ষ্যে সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি অবিলম্বে এ মহড়া বন্ধ করার পাশাপাশি পরবর্তীতে এ ধরনের মহড়ার পুনরাবৃত্তি রোধ করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ



Our Like Page