September 20, 2026, 11:27 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে কলেজ ক্যাম্পাস দখল করায় বিএনপি নেতার কারাদণ্ড 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারী বিধিনিষেধ অমান্য করে কলেজ ক্যাম্পাসে বাড়ি নির্মান করে বসবাস করায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সহ সভাপতি আনিস শিকদারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ এপ্রিল) সজালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। আনিস উপজেলার চৌবাড়ীয়া গ্রামের বাসিন্দা।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, বিএনপি নেতা আনিস শিকদার চৌবাড়ীয়া শিকদারপাড়া টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের ভেতরে বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এতে চরমভাবে বিঘ্নিত হচ্ছিল শিক্ষার পরিবেশ। এর আগে তার বাড়িটি সরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে নোটিশ করেছিলেন। নোটিশের পরও নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না সরানোয় মঙ্গলবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আনিস শিকদারকে আটক করে। পরদিন সকালে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page