September 20, 2026, 11:27 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

আগামী নির্বাচনে হোয়াইট বাইডেনকে চ্যালেঞ্জ জানাবেন কেনেডি জুনিয়র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী হতে লড়তে যাচ্ছেন রবার্ট ফ্রান্সিস কেনেডি জুনিয়র। ইতোমধ্যে তিনি নির্বাচনি কাগজপত্র জমা দিয়েছেন। কেনেডির প্রচার দলের কোষাধ্যক্ষ জন ই সুলিভান বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

৬৯ বছর বয়সী কেনেডি জুনিয়র নিহত সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। কেনেডি একজন স্পষ্টভাষী ভ্যাকসিনবিরোধী প্রচারক। একটি পরিবেশগত আইন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তিনি।

ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুই দলই নিজেদের প্রেসিডেন্ট প্রার্থী খুঁজে পেতে প্রতিদ্বন্দ্বিতা করে- যাকে প্রাইমারি বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, তিনি পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেননি।

গত মাসে আরেক ডেমোক্র্যাট মারিয়েন উইলিয়ামসন পার্টির মনোনয়নের দৌড়ে নাম লেখান। মার্চে কেনেডি টুইটারে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করছেন তিনি। এর কদিন পরই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেন কেনেডি জুনিয়র।

এখন প্রেসিডেন্ট বাইডেন যদি পুনরায় প্রার্থী হন, তবে দু’জনের সঙ্গে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অবতীর্ণ হতে হবে তাকে। সব ঠিক থাকলে ২০২৪ সালের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page