July 31, 2026, 12:46 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন ইস্যুতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন : ইসরায়েলকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনিদের বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল সরকারের যে আচরণ করছে তারও কড়া সমালোচনা করছে ট্রুডো।

ইসরায়েলি পুলিশ বুধবার ভোরে জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করে। সেখানে অবস্থানরত মুসল্লিদের তখন তাদের ব্যাপক সংঘর্ষ হয়।

ট্রুডো বুধবার সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলে এখন যা ঘটছে তার জন্য আমরা নিন্দা জানাই। গাজা থেকে ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলারও নিন্দা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ইসরায়েলি সরকারের বক্তব্যে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা তাদের বিচার বিভাগীয় সংস্কার নিয়েও উদ্বিগ্ন। আমরা আল-আকসা মসজিদের চারপাশে সহিংসতা নিয়ে উদ্বিগ্ন।

ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজা থেকে রকেট হামলার কঠোর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, ‘গাজায় হামাসকে উড়িয়ে দেওয়ার সময় এসেছে।’

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযানের জন্য আরব দেশ এবং আরব লীগ থেকে তীব্র প্রতিক্রিয়া এলেও, চুপ ছিল ইসরায়েল ঘনিষ্ঠ পশ্চিমারা। বুধবারের সহিংসতা পর এই প্রথম পশ্চিমা কোনও দেশ থেকে প্রতিক্রিয়া এলো।

ট্রুডো বলেন, ‘আমরা দেখতে চাই ইসরায়েলি সরকার তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। ইসরায়েলের অবিচল বন্ধু হিসেবে আমরা এটা চাই। ইসরায়েলি সরকার যেভাবে দিক নির্দেশনা নিচ্ছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ সূত্র: রয়টার্স

 

আজকের বাংলা তারিখ



Our Like Page