November 19, 2026, 9:55 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় প্রবাসীকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসী আকবর হোসেন বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান এ আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজীব। দণ্ডপ্রাপ্ত সবাই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা। রায়ের সময় লিপি আক্তার ও সজীব পলাতক ছিলেন। বাকি তিন আসামির উপস্থিতিতে আদালত এই রায় দেন। এ হত্যাকাণ্ডের মূলহোতা নিহতের ছোট ভাইয়ের স্ত্রী লিপি আক্তার। অন্যরা এই হত্যাকাণ্ডের সহযোগী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকার একটি ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম। জানা যায়, উদ্ধারকৃত মরদেহটি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসী আকবর হোসেন বাবুলের।

এ ঘটনায় কুমিল্লার লাকসাম থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এছাড়া আসামিদের মধ্যে তাজুল ইসলাম রুবেল ছাড়া বাকি চারজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। অবশেষে আদালত আজ বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page