March 27, 2026, 3:02 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ডাক্তার ও নার্স সেজে রাজধানীর বাসা-বাড়িতে চুরি ; চোর চক্রের প্রধানসহ ৬ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় চিকিৎসকের অ্যাপ্রোন পরে, মুখে মাস্ক লাগিয়ে ও গলায় আইডি কার্ড ঝুলিয়ে সুকৌশলে বাসায় প্রবেশ করে চুরি করছে একটি চক্র। এমন একটি চক্রের প্রধান আফসানা আক্তার এশা ওরফে মিমসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আফসানা আক্তার এশা ওরফে মিম, তন্ময় বিশ্বাস, স্বপন শেখ, মো. নুরুল ইসলাম, কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ ও মো. মোখলেছুর রহমান।

এ সময় তাদের কাছ থেকে ছয়টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও দুইটি ব্যাগ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ।

আব্দুল আহাদ বলেন, বুধবার দিবাগত রাত নয়টায় গুলশান থানার পুলিশ চেকপোস্টের সামনে থেকে চোর চক্রের প্রধান আফসানা আক্তার এশা ওরফে মিমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তার সহয়োগী তন্ময় বিশ্বাস, স্বপন শেখ, মো. নুরুল ইসলাম, কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ ও মো. মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির গুলশান বিভাগের ডিসি বলেন, আফসানা আক্তার এশা তার সহয়োগীদের নিয়ে গুলশানসহ ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ফ্ল্যাট বাসায় কখনো ডাক্তার, কখনো নার্স পরিচয় দিয়ে প্রবেশ করে দীর্ঘদিন যাবৎ চুরি করে আসছে।

তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের অভিযান চালু আছে। তারা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যোগসাজসে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ চুরি করেন। গ্রেপ্তারকৃতদের নামে ঢাকা শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page