September 19, 2026, 7:16 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

আল-আকসায় হামলার জবাব ; দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে ৩০টি রকেট নিক্ষেপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মসজিদুল আকসায় ইবাদতরত মুসল্লিদের ওপর ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইসরাইলি সরকারি টিভি চ্যানেল কেএএন জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় গালিলে এলাকার বিভিন্ন স্থাপনার ওপর এসব রকেট আঘাত হানে। ফলে কিছু মানুষ আহত এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়।

ইসরাইলি সেনারা জানিয়েছে, তারা লেবানন থেকে ইসরাইল অভিমুখী ৩৪টি রকেট শনাক্ত করতে পেরেছে। ইসরাইলি সেনারা দাবি করেছে, মাত্র ৫টি রকেট ভূমিতে আঘাত হেনেছে এবং বাকিগুলো তারা আকাশেও ধ্বংস করে দিতে পেরেছে। লেবাননের কোনো গ্রুপ এখনও এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তে মোতায়েন ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কালিলা, মালিয়া ও জাবকিন অঞ্চল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে। লেবাননের সূত্রগুলো আরো জানিয়েছে, ইসরাইলি পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলো অনেক নীচু দিয়ে দক্ষিণ লেবাননের আকাশে টহল দিয়েছে।

লেবাননের কোনো গ্রুপ ইসরাইলে রকেট নিক্ষেপের দায় স্বীকার না করলেও মঙ্গলবার আল-আকসা মসজিদে হামলার রাতেই হিজবুল্লাহ ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page