April 11, 2026, 4:20 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জের ; দুই মার্কিন সংস্থার ওপর চীনের নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র সফর করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। তার এই সফরের আয়োজনের সঙ্গে জড়িত দুই মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তাছাড়া এ ঘটনার নিন্দাও জানিয়েছে বেইজিং। খবর আল-জাজিরার।

শুক্রবার (৭ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউট ও ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এখন থেকে চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই দুই সংস্থার সঙ্গে কাজ করতে পারবে না।

চীনের বিবৃতিতে বলা হয়, এই দুই সংস্থার প্রধানদের ওপরও নিষেধাজ্ঞা জারি থাকবে। তারা চীনে সফরসহ কোনো ধরনের সংযোগ রাখতে পারবে না। তাছাড়া চীনে যদি তাদের কোনো সম্পত্তি থাকে তাও জব্দ করা হবে।

বিবৃতিতে বলা হয়, হাডসন ইনস্টিটিউট ও রিগান লাইব্রেরি একটি প্ল্যাটফর্ম দিয়েছে ও সাইয়ের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সহজতর করেছে, যা চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ও মার্কিন হাইজ স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে যে বৈঠক হয়েছে তা রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছর চীনের সব ধরনের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। এশিয়া সফরের অংশ হিসেবে সেখানে যান তিনি। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখেন।

ন্যান্সি পেলোসি যদি তাইওয়ানে সফর করেন তাহলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে বলে সতর্ক করেছিল চীন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page