November 11, 2026, 7:14 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ন্যাটোর গোপন পরিকল্পনার নথি ফাঁস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত পরিকল্পনার কয়েকটি গোপন নথি ফাঁস হয়েছে। রুশ বাহিনীর বিরুদ্ধে কিভাবে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালাবে, এ বিষয়ে এ পরিকল্পনা সাজিয়েছিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ফাঁসকৃত গোপন নথিগুলো টেলিগ্রাম-টুইটারসহ বিভিন্ন সামাজিকমাধ্যমগুলোতে ঘুরপাক খাচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, তারা নিরাপত্তা ভঙ্গের এ বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

পেন্টাগনেরর উপ-প্রেস সেক্রেটারি সাব্রিনা সিং বলেছেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোর সম্পর্কে অবগত, পেন্টাগন বিষয়টি দেখছে।’

টেলিগ্রাম-টুইটারে ছড়িয়ে পড়া নথিগুলোতে— ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার বিস্তারিত, ব্যাটালিয়নের শক্তি এবং অন্যান্য স্পর্শকাতর তথ্য রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

যেসব তথ্য ফাঁস হয়েছে সেগুলো অন্তত ৫ সপ্তাহের পুরোনো। যার মধ্যে সবচেয়ে নতুন যে তথ্য রয়েছে সেটি গত ১ মার্চের।

একটি নথিতে ইউক্রেনের ১২টি কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণের সময় সূচি রয়েছে। এছাড়া এতে বলা হয়েছে, ৯টি ব্রিগেডকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনারা প্রশিক্ষণ দিয়েছে। রুশদের বিরুদ্ধে পাল্টা হামলায় ২৫০টি ট্যাংক এবং ৩৫০টি যান প্রয়োজনের বিষয়টিও উল্লেখ রয়েছে এই নথিতে।

এছাড়া আরেকটি নথিতে রয়েছে ইউক্রেনীয় সেনারা কী পরিমাণ গোলাবারুদ ব্যবহার করছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট সিস্টেমের কথাও উল্লেখ আছে। রুশ বাহিনীকে প্রতিহত করতে মার্কিনিদের পাঠানো হিমার্স রকেট অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে।

এদিকে গোপন নথি ফাঁস হওয়ার পর কয়েকজন সামরিক বিশেষজ্ঞ সতর্কতা দিয়েছেন, রাশিয়া এসব নথি ভুল তথ্য ছড়ানোয় ব্যবহার করবে। সূত্র: নিউইয়র্ক টাইমস

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page