August 27, 2026, 6:45 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকা-ে পুড়ে যাওয়া মার্কেট থেকে উদ্ধার হওয়া একটি পোড়া চাদর কিনলেন ৪০ হাজার টাকায়।
বঙ্গবাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে তাদের পুড়ে যাওয়া পোশাক কেনাবেচার উদ্যোগ নিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই পোশাক সংগ্রহ করে তারা সমাজের বিত্তবানদের কাছে বিক্রি করছে। এই বিক্রির টাকা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে। এরই অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে বঙ্গবাজারে পোড়া একটি চাদর ক্রয় করেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার ঢাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই পোশাক ক্রয় করেন।
এ সময় তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ও মানসিক সহযোগিতা দরকার। আমরা ১৭ কোটি মানুষ যার যতোটুকু সামর্থ্য আছে তা দিয়ে এই পাঁচ হাজার মানুষের পাশে দাঁড়াতে পারি। পলক আরো বলেন, টাকা বড় কথা নয়, বড় কথা হলো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে আমরা আছি।’
প্রতিমন্ত্রী বিদ্যানন্দ ফাউন্ডেশনের বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের যেকোনো মহৎ উদ্যোগের সাথে সব সময় থাকবেন বলেও জানান।
তিনি সামর্থ্য অনুযায়ী বঙ্গবাজারের অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্যও  সকলের প্রতি আহ্বান জানান।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page