September 19, 2026, 6:22 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা ও দক্ষিণ লেবানন থেকে প্রতিরোধ ফ্রন্টের ত্রিমুখী জবাবে কেঁপে উঠেছে ইসরাইল ; আতঙ্কিত তেলআবিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুসলমানদের প্রথম কিবলা তথা আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি হানাদার বাহিনীর সাম্প্রতিক নৃশংস হামলার জবাবে গাজা ও দক্ষিণ লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

এ ছাড়াও অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলিদের ওপর হামলার পৃথক তিনটি ঘটনায় অন্তত তিন ইসরাইলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের এইসব সম্মিলিত প্রতিরোধ বা সমন্বিত পাল্টা হামলার ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী শাসকগোষ্ঠী বেশ হতভম্ব ও বিচলিত হয়ে পড়েছে। ইসরাইল এখন গাজা ও লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং এ নিয়ে নেতানিয়াহুর সরকারের মধ্যেই দ্বিধা-বিভক্তি দেখা দিয়েছে। ইসরাইলের ঘরোয়া রাজনৈতিক সংকট এবং ভঙ্গুর মন্ত্রীসভাই এই অচলাবস্থা সৃষ্টি করেছে দখলদার ও বর্ণবাদী এই শাসকগোষ্ঠীর জন্য।

ইসরাইল গাজা ও দক্ষিণ লেবাননে সীমিত মাত্রায় কিছু হামলা চালিয়ে প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে নমনীয় প্রতিক্রিয়া দেখিয়েছে। ইসরাইলি যুদ্ধ-বিমান ও হেলিকপ্টারগুলো অতীতের মত আর সরাসরি গাজায় এসে হামলা চালানোর সাহস পায় না ফিলিস্তিনিদের বিমান-বিধ্বংসী প্রতিরোধ ব্যবস্থার কারণে। ইসরাইল কেবল দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে গাইডেড ক্ষেপণাস্ত্র বা কামানের গোলা নিক্ষেপ করছে।

এদিকে একই দিনে ইসরাইলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের তিনটি শাহাদাত-পিয়াসী হামলায় ইসরাইল হতভম্ব হয়ে পড়েছে। ইসরাইল হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করছে। তাই ইসরাইল দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলার জন্য লেবানন সরকারকে দায়ি করেছে।

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার সকালের গুলিবর্ষণের ঘটনাকে ‘বীরোচিত’ আখ্যায়িত করে এর প্রশংসা করেছে গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, এ ঘটনায় প্রমাণিত হয়েছে, প্রতিরোধ শক্তি ইহুদিবাদী ইসরাইলের যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেয়ার ক্ষমতা রাখে। হামাস আরও বলেছে, প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে আল-আকসা মসজিদে হামলাকারীরা বিনা জবাবে পার পাবে না। তিনি আল-আকসা মসজিদকে ফিলিস্তিনিদের রেড লাইন বলে মন্তব্য করেন। হামাস নেতা ইসমাইল হানিয়াও বলেছেন, আমরা ইসরাইলকে কুদস শরিফের ইহুদিকরণ ও আল-আকসা মসজিদের বিভাজন ঘটানোর সুযোগ দেব না।

বলদর্পি ইহুদিবাদী ইসরাইলও ভেতর থেকেই ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। ফলে ২০১৫ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির ঘোষিত সময়সীমা তথা ২৫ বছরের আগেই ইসরাইলের অবৈধ অস্তিত্ব বিলুপ্ত হতে পারে বলে সম্প্রতি তিনি উল্লেখ করেছেন। ইসরাইলের রাজনৈতিক সংকট ও বিক্ষোভের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন:   ইসরাইল নিজেই তার পতনকে আরও কাছে নিয়ে আসছে!

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page