June 10, 2026, 2:24 pm
শিরোনামঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা-স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম : সেনাপ্রধান জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না : শেখ হাসিনা আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার চট্টগ্রামে দীর্ঘ ২৭ বছর পর যুবককে সন্তানের স্বীকৃতি দিলেন বাবা চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত ; ১৫ জন আহত ইরানের কেশম দ্বীপে হামলা চালালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের নতুন হামলায় কড়া বার্তা চীনের
এইমাত্রপাওয়াঃ

কোমছে জনসংখ্যা ; জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত অর্ধেক লোক চায় না সন্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় অর্ধেক লোক সন্তান চায় না। একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপ থেকে এ কথা জানা গেছে। খবর সিনহুয়ার।

সন্তান না চাওয়ার কারণ হিসেবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও প্যারেন্টিংয়ের সমস্যার কথা তুলে ধরেছে।

রোহতো ফার্মাসিটিউক্যাল কোম্পানী লিমিটেডের জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৯ বছর বয়সী ৪ শত উত্তরদাতার ৪৯ দশমিক ৪ শতাংশ বলেছে, তারা সন্তান নিতে আগ্রহী নয়। গত ৩ বছরে চালানো জরিপের তুলনায় এ হার সর্বোচ্চ।

লিঙ্গ ভিত্তিতে ৫৩ শতাংশ পুরুষ ও ৪৫ দশমকি ৬ শতাংশ নারী মা/বাবা না হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন। জানুয়ারিতে অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়।

এদিকে দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, ২০২২ সালে শিশু জন্ম সর্বনিম্ন আট লাখে নেমে আসে যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন।

সরকারের ধারণার চেয়ে অনেক আগেই শিশু জন্ম কমে যাওয়ার এ তথ্য এলো। সরকারের পক্ষ থেকে ২০১৭ সালে বলা হয়েছিল জাপানে ২০৩৩ সালে জন্মসংখ্যা আট লাখে নেমে আসবে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page