July 30, 2026, 10:43 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ভূমিধসের ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের ভূমিধসের ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।

শনিবার (৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ফয়েজ লেক আকবরশাহ মাজার এলাকার নিকটবর্তী বেলতলিঘোনায় ভূমিধসের ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে রাত সাড়ে ৮টায় সেনাবাহিনীর একটি সার্চ অ্যান্ড রেসকিউ এবং একটি মেডিকেল দল মোতায়েন করা হয়। এছাড়াও ভূমিধস এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়।

পর্যাপ্ত আলোর অভাব ও নতুন কোনো নিখোঁজ ব্যক্তির সম্ভাব্যতা না থাকায় গতকাল (শুক্রবার) রাতে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। ভূমিধস এলাকার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনে সেনা সদস্যগণ পুনরায় তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page