September 20, 2026, 8:51 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে কান্না থামানোর কথা বলে শিশু চুরি ; প্রতিবেশী ভাড়াটিয়াসহ ৩ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে তিন মাসের শিশুকে চুরির ছয় দিন পর উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৭ এপ্রিল) শ্রীপুর উপজেলার মুলাইদ পশ্চিমপাড়া গ্রামের সুবেদ আলীর বাসা থেকে শিশুটিকে উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (০৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম নিজ কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনার বারহাট্টার বাউশি গ্রামের আব্দুল গণির মেয়ে আল্পনা আক্তার রুবিনা (২৫), তার সহযোগী দুর্গাপুর উপজেলার হাবিআলী গ্রামের আবুল কাশেমের স্ত্রী ফাতেমা (৩৫) এবং তার ছেলে রফিকুল ইসলাম (১৯)।

চুরি হওয়া শিশুটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। স্ত্রী-সন্তান নিয়ে জয়দেবপুর থানার শিরিরচালা এলাকার মাজহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন ফিরোজ।

মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আব্দুল মমিন বলেন, ‘প্রতিদিনের মতো গত ২ এপ্রিল শিশুসন্তানকে দাদির কাছে রেখে কর্মস্থলে যান বাবা-মা। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি কাঁদছিল। শব্দ শুনে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া রুবিনা এসে কান্না থামানোর কথা বলে শিশুটিকে কোলে নেন এবং তার দাদিকে দুধ গরম করে আনতে বলেন। দাদি দুধ গরম করতে যাওয়ার সুযোগে শিশুটিকে নিয়ে পালিয়ে যান রুবিনা। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেন। পরে আসামিদের গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবিনা জানিয়েছেন লালন পালন করার জন্য শিশুটিকে চুরি করেছেন। গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিরাজুল ইসলাম ও জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page