July 30, 2026, 8:45 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা মসজিদ মুসলিমদের ইবাদতের একটি বিশেষায়িত স্থান : ওআইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জর্দান নদীর পশ্চিম তীরের জেরুজালেম আল-কুদস শহরে অবস্থিত আল-আকসা মসজিদে রাতের অন্ধকারে ইহুদিবাদী সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসলিম মুসল্লিদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।

ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা গতকাল (শনিবার) সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে এ মন্তব্য করেন। আল-আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার ব্যাপারে করনীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

তাহা বলেন, “জেরুজালেম আল-কুদস হচ্ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। আর এই শহরে অবস্থিত আল-আকসা মসজিদও পুরোটা ফিলিস্তিনের অংশ এবং মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।”

তিনি ওই মসজিদে রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই হামলা ছিল ধর্মীয় স্থানগুলির পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট স্পষ্ট লঙ্ঘন।”

গত মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়।তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে এবং বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়।

আজকের বাংলা তারিখ



Our Like Page