September 22, 2026, 5:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

সিরিয়া থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, গতকাল (শনিবার) সিরিয়া থেকে তিনটি রকেট ইসরাইল অধিকৃত গোলান মালভূমির দিকে নিক্ষেপ করা হয়েছে। এসব রকেট ধেয়ে আসলে ইসরাইলের বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে।

নিক্ষিপ্ত তিনটি রকেটের একটি ইসরাইল-অধিকৃত ভূখণ্ডের একটি খোলা জায়গায় পড়েছে বলে তেল আবিব দাবি করেছে। তবে এতে সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্প্রতি মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইবাদতরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাতের অন্ধকারে ইহুদিবাদী সেনাদের হামলার জের ধরে ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

গত মঙ্গলবার আল-আকসায় হামলা হওয়ার পর প্রতিশোধ নিতে ওই দিনই অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলকে লক্ষ্য করে বহু রকেট নিক্ষেপ করা হয়।এর একদিন পর দক্ষিণ লেবানন থেকেও ইসরাইলের উদ্দেশ্যে রকেট নিক্ষেপ করা হয়।দখলদার ইসরাইল দু’টি ঘটনার প্রতিক্রিয়া জানাতে গাজা ও দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায়।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল।পরবর্তীতে আইন করে দখলীকৃত ভূখণ্ডকে ইসরাইলের অন্তর্গত করা হয়। কিন্তু জাতিসংঘসহ কোনো আন্তর্জাতিক সংস্থা আজ পর্যন্ত গোলান মালভূমিার ওপর ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page