September 20, 2026, 8:50 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারী চালিত ভ্যানের চাপায় ৫ বছরের শিশু নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতরাতে ব্যাটারী চালিত ভ্যানের চাপায় ৫ বছরের শিশু সাবিনা ইয়াসমিন (তানিশা) নিহত হয়েছে। শনিবার  রাত ৭ টায়  ওই উপজেলার কুশলী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু তানিশা বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সোহান শিকদারের মেয়ে। শিশুটি টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে নানা বড়িতে থাকতো।
এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, তানিশা তার নানা মনিরুজ্জামানের বাড়িতে থাকতো। শনিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে রাস্তায় বের হলে একটি ব্যাটারী চালিত ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তখন শিশুটির কান্নাকাটি শুনে স্থানীয়রা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যে তানিশা মারা যায়।
তিনি আরো জানান, এঘটনায় নিহতের পরিবারের কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page