September 21, 2026, 11:07 am
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের মেলান্দহে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেতমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার শাহ্ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (২৭), জামালপুর সদর উপজেলার নান্দিনার কাজল (৩৫)। তারা সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।

পুলিশ জানায়, ভোরে নারায়ণগঞ্জ থেকে লবণ বোঝাই একটি ট্রাক মেলান্দহের দিকে এবং মেলান্দহ থেকে পিকাআপ ভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল। পথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে পিকআপের তিনজন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

নিহতরা রাত ৩টার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ শেষ করে সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিসে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page