November 19, 2026, 10:20 am
শিরোনামঃ
মার্কিন বার্তার পরও জাতীয় স্বার্থে কোনো ছাড় নয় : ইরান যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক
এইমাত্রপাওয়াঃ

পাবনার যুবকের মাথা ফাটিয়ে বরখাস্ত হলেন  পুলিশ সদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে এক যুবককে লোহার রড দিয়ে মাথা ফাটানোর অভিযোগে পুলিশ সদস্য সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম। এর আগে শনিবার (৮ এপ্রিল) সকালে চাটমোহর পৌর এলাকার মহিদ কোলনীর চৌধুরীপাড়ার সবেদ প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মকবুল হোসেন প্রামাণিক (৩৫) উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের মৃত শফিউদ্দিন প্রামাণিকের ছেলে। আর সিরাজুল ইসলাম চাটমোহর থানার কনস্টেবল এবং থানা পুলিশের ওসি জালাল উদ্দিনের বডিগার্ড। তিনি মকবুলের ভাই সবেদের বাড়িতে ভাড়া থাকেন।

জানা গেছে, কয়েক দিন ধরে সবেদ প্রামাণিকের বাড়ির কাজ চলছিল। ভাই বিদেশে থাকায় এসব কাজের দেখাশোনা করছিলেন তার ছোট ভাই মকবুল হোসেন। শনিবার কাজের জিনিসপত্র নেওয়ার সময় গেটের সামনে রাখা অভিযুক্ত পুলিশ সদস্যের মোটরসাইকেল সরাতে বলেন মকবুল। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তাকে মাথায় আঘাত করেন সিরাজুল। এতে মকবুল মাটিতে লুটিয়ে পড়লে বেধড়ক পেটাতে থাকেন তিনি। এরপর মকবুলকে থানায় নিয়ে বসিয়ে রাখেন। এমনকি আটকের চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে আহত মকবুলকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও অভিযুক্ত পুলিশ সদস্য সিরাজুল ইসলাম ও চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত পুলিশ সদস্য সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page