September 18, 2026, 11:20 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবাজারের ব্যবসায়ীদের এক কোটি টাকা দেবে এফবিসিসিআই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক কোটি টাকা দেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রবিবার দুপুর আড়াইটার দিকে সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে এ ঘোষণা দেন।

জসিম উদ্দিন বলেন, ‘আমি এতো দিন দেশের বাইরে ছিলাম। গতকাল সকালে ওমরা শেষ করে দেশে এলাম। আমাদের সংগঠনের সহ-সভাপতি এর আগেও এখানে এসেছেন। খোঁজখবর নিয়েছেন।’

তিনি বলেন, ‘বঙ্গবাজারের ব্যবসায়ীরা রোজার মাসে সবচেয়ে বেশি ব্যবসা করে। এই সময়ে এই ঘটনা খুবই দুঃখজনক। এখানের ক্ষতিগ্রস্তদের জন্য একটি যৌথ অ্যাকাউন্ট করা হয়েছে। সবাই সেখানে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমি আমাদের ব্যবসায়ীদের আহ্বান জানাব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। এফবিসিসিআই থেকে এক কোটি টাকার অনুদান দেব।’

জসিম উদ্দিন বলেন, ‘এই মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। এই জন্য দোকান মালিক সমিতিকে আহ্বান জানাই এটার একটি ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই তাদের পাশে থাকবে।’

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সহায়তার বিষয়ে বলেন, ‘আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সবার নিরলস প্রচেষ্টার কারণে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াবেন।’

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতিসহ সংগঠনের নেতারা এবং বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সমিতির নেতারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page