November 11, 2026, 6:36 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধের পরিকল্পনা ফাঁস নিয়ে টেনশনে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশবিরোধী পাল্টা আক্রমণে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা পরিকল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফাঁস’ হয়েছে। এই ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন তদন্ত শুরু করেছে। ইউক্রেন যদিও প্রকাশ্যে এই ফাঁসকে রুশ অপপ্রচার হিসেবে তুলে ধরা চেষ্টা করছে। কিন্তু দেশটির কর্মকর্তারা ভবিষ্যৎ তথ্য ফাঁস ঠেকানোর উপায় নিয়ে আলোচনা করছেন। এই নথি ফাঁসের ঘটনা ইউক্রেনের পাল্টা আক্রমণ পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে বলে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।

রাশিয়ার নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্র কতটা গভীরে অনুপ্রবেশ করেছে তা-ই উঠে এসেছে পেন্টাগণের ফাঁস হওয়া নথিতে। এসব নথিতে ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাবাহিনীকে বিধ্বস্ত শক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে।

কেবল মস্কোর হামলার সময় নয়, নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কেও আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো প্রতিদিনের তাৎক্ষণিক সতর্কতা পেতো বলে জানা গেছে এসব নথিতে। এ ধরনের গোয়েন্দা তথ্যগুলো ইউক্রেনের কাছে পাঠাত যুক্তরাষ্ট্র। আর তা পর্যালোচনা করে মস্কোর হামলার জবাবে কীভাবে প্রতিরক্ষা নিশ্চিত করা যায় তা সম্পর্কে সিদ্ধান্ত নিতো ইউক্রেন।

ফাঁস হওয়া তথ্যগুলো চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের শুরুর দিকের হলেও সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় এগুলো পাওয়া যাচ্ছে। এগুলোতে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্রের সমালোচনামূলক ঘাটতির রূপরেখা তুলে ধরার পাশাপাশি পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের চারপাশে রুশ সেনাদের অর্জন নিয়েও আলোচনা করা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে, ইউক্রেনের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের ওপরও গুপ্তচরবৃত্তি করছে যুক্তরাষ্ট্র। এটা আসলে ইউক্রেন লড়াইয়ের কৌশলগুলো সম্পর্কে স্পষ্ট দৃষ্টিভঙ্গি পেতে ওয়াশিংটনের চেষ্টার প্রতিফলন।

নতুন নথিগুলোতে উঠে এসেছে, রুশ পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের জানাশোনা বেশি। মস্কোর ভবিষ্যৎ আক্রমণ সম্পর্কে যুক্তরাষ্ট্র তার মিত্রদের তাই আগেভাগে সতর্ক করতে সক্ষম।

এই তথ্যগুলো এমন একটি ধারণাকে শক্তিশালী করছে যা গোয়েন্দা কর্মকর্তারা দীর্ঘদিন ধরে স্বীকার করে আসছেন। তা হলো- ইউক্রেনের পরিকল্পনার চেয়ে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে যুক্তরাষ্ট্রের।

গোয়েন্দা তথ্য সংগ্রহ করা প্রায়শই কঠিন, কখনও কখনও ভুল হয় এতে। তবে ফাঁস হওয়া এস নথি সম্ভবত কয়েক দশকের মধ্যে ইউরোপের বৃহত্তম স্থল যুদ্ধে গুপ্তচরবৃত্তির কার্যকারিতার সবচেয়ে চমৎকার চিত্র তুলে ধরছে।

ফাঁস হওয়া নথি পর্যালোচনা করে রাশিয়ার সতর্ক হওয়ার সুযোগ রয়েছে। কারণ রাশিয়ার কোন কোন এজেন্সি সম্পর্কে সবচেয়ে বেশি জানে যুক্তরাষ্ট্র, মস্কো তা এখন বের করে ফেলতে পারবে। এতে ইউক্রেন পড়বে বিপদে। সতর্ক রাশিয়াকে তখন সামলাতে বেগ পেতে হবে ইউক্রেনীয় সেনাদের।

ফাঁস হওয়া নথি ইতোমধ্যে মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে জটিল করে তুলেছে। প্রশ্ন উঠেছে ওয়াশিংটনের গোপনীয়তা রাখার সক্ষমতা নিয়েও।

নথিগুলো কূটনৈতিক সম্পর্ককেও আঘাত করতে পারে বিভিন্নভাবে। কারণ নথিগুলো আরও স্পষ্ট করছে যে, যুক্তরাষ্ট্র কেবল রাশিয়ার ওপর নয়, তার মিত্র দেশগুলোতে গুপ্তচরবৃত্তি করছে।

ফাঁস হওয়া এসব গোপন নথি অন্তত পাঁচ সপ্তাহ আগের। সবচেয়ে সাম্প্রতিক নথিগুলোও গত ১ মার্চের। তবে সেসব নথিতে কবে থেকে ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের পাল্টা হামলা শুরু করবে, সে বিষয়সহ অভিযান নিয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনার বিষয় উঠে আসেনি।

বিশ্লেষকরা বলছেন, ফাঁস হওয়া নথির পৃষ্ঠার সংখ্যা প্রায় ১০০ হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকেরা ৫০টির বেশি পৃষ্ঠা পর্যালোচনা করতে পেরেছেন।

প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির সদস্য রিপাবলিকান নেতা মাইক গ্যালাগার বলেছেন, আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশন শুরু হলে এই বিষয়ে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জানতে চাওয়া হবে। যে বিপুল নথি ফাঁস হয়েছে তা অনেক বড় কাউন্টার ইন্টেলিজেন্স সমস্যা। আমরা এমন বিষয়ের কথা বলছি যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। এবং ইউরোপ ও বিশ্বজুড়ে সিআইএ-র উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page