September 19, 2026, 3:07 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

৪০০ আরোহী নিয়ে গ্রিস ও মাল্টার মাঝ সমুদ্রে ভাসছে অভিবাসীবাহী নৌকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় ৪০০ আরোহী নিয়ে গ্রিস এবং মাল্টার মাঝ সমুদ্রে ভাসছে অভিবাসীবাহী একটি নৌকা। নৌকাটি সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনও মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে। অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা রোববার (৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে।

মূলত সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীবাহী নৌকার চাপ অনেক তীব্র হয়েছে। সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অ্যালার্ম ফোন টুইটারে জানিয়েছে, তারা অভিবাসীবাহী ওই নৌকা থেকে একটি কল পেয়েছে। এই নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে রাতের আঁধারে যাত্রা করেছিল এবং কল পাওয়ার পর তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ওই অভিভাসীদের উদ্ধারে কোনও অভিযান শুরু করেনি।

অ্যালার্ম ফোন বলেছে, নৌকাটি এখন মাল্টিজ সার্চ অ্যান্ড ও রেকসিউ এরিয়ায় (এসএআর) রয়েছে।

অন্যদিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল তার টুইটার অ্যাকাউন্টে বলেছে, তারা কাছাকাছি দু’টি বণিক জাহাজসহ নৌকাটি খুঁজে পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজগুলোকে ওই নৌকা থেকে উদ্ধার কাজ না করার নির্দেশ দিয়েছে এবং তাদের মধ্যে একটিকে কেবল জ্বালানি সরবরাহ করতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে মাল্টিজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সেটি সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

অ্যালার্ম ফোন বলেছে, অভিবাসীবাহী ওই নৌকায় থাকা লোকেরা আতঙ্কিত এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসার প্রয়োজন। এছাড়া নৌকাটিতে জ্বালানি নেই এবং এর নিচের ডেকটি পানিতে পূর্ণ হয়ে গেছে।

সংস্থাটির দাবি, নৌকাটিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে ক্যাপ্টেন চলে গেছেন এবং নৌকা চালাতে পারে এমন কেউ সেখানে আর নেই।

জার্মানি’স রেস্কশিপ নামে অন্য একটি এনজিও রোববার বলেছে, ভূমধ্যসাগরে পৃথক জাহাজডুবির ঘটনায় রাতারাতি কমপক্ষে ২৩ জন অভিবাসী মারা গেছেন। টুইটারে সংস্থাটি বলেছে, উদ্ধার অভিযানের সময় এনজিওটি ২৫ জনকে পানিতে খুঁজে পায় এবং এর কর্মীরা ২২ জনকে জীবিত ও দু’টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

যদিও এই সংস্থাটি আগেই জানায় যে, আরও ২০ জন ইতোমধ্যেই ডুবে গেছে।

এর আগে গত সপ্তাহে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর জিও ব্যারেন্টস জাহাজের মাধ্যমে উত্তাল সমুদ্রে ১১ ঘণ্টার জটিল অভিযান শেষে মাল্টা উপকূল থেকে ৪৪০ অভিবাসীকে উদ্ধার করা হয়।

এছাড়া গত শনিবার তিউনিসিয়া থেকে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করার সময় দু’টি নৌকা ডুবে যাওয়ার পরে কমপক্ষে ২৩ আফ্রিকান অভিবাসী নিখোঁজ এবং চারজন মারা যান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page