September 19, 2026, 1:55 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

গোপন নথি ফাঁস ; রাশিয়াকে অস্ত্র দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের ‘বন্ধু দেশ’ মিশর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনকে রক্ষায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। সঙ্গে তারা একত্রিত করে নিজেদের মিত্র দেশগুলোকেও। তবে কয়েকদিন আগে ফাঁস হওয়া গোপন নথি থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের খুবই কাছে বন্ধু দেশ, মিসর, রাশিয়াকে গোপনে অস্ত্র দিতে চেয়েছিল।

সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি তার অধীনস্তদের ৪০ হাজার রকেট তৈরি এবং সেগুলো গোপনে রাশিয়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি তারিখের ওই নথিতে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এতে রাশিয়ায় অস্ত্র এবং গানপাউডার পাঠানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। সিসি তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন, ‘পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমস্যা এড়াতে’ এসব রকেট উৎপাদন ও সরবরাহের বিষয়টি যেন গোপন রাখা হয়।

এমন সময় এ তথ্যটি সামনে এলো যখন রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই অন্য দেশগুলোর কাছ থেকে অস্ত্র সহায়তা চাইছে।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে মিসরের। আফ্রিকার এ দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর ১ বিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে।

তবে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জাইদ এ তথ্য অস্বীকার করেছেন। যুদ্ধ থেকে মিসর দূরে আছে এমনটি দাবি করে তিনি বলেছেন, ‘শুরু থেকেই মিসরের অবস্থান হলো এই যুদ্ধে জড়িত না হওয়া। জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে দুই পক্ষের কাছ থেকেই সমান দূরত্ব বজায় রাখা।’ সূত্র: ওয়াশিংটন পোস্ট

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page