November 11, 2026, 6:20 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে দোষারোপ করা আমেরিকার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে : মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র মস্কো সম্পর্কে আমেরিকার নয়া দাবির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ (সোমবার) ওই প্রতিক্রিয়া জানান।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন নতুন করে দাবি করেছে: রাশিয়া পেন্টাগনের গোপন নথি ফাঁস করার সঙ্গে জড়িত ছিল। ওই দাবির প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে: পশ্চিমারা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যেখানেই যা কিছু ঘটে সবকিছুর জন্য রাশিয়াকে দোষারোপ করতে অভ্যস্থ হয়ে গেছে। এটা আমেরিকার একটা রোগে পরিণত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওপর মার্কিন গোপন নজরদারি প্রসঙ্গেও কথা বলেন পেসকভ। রুশ প্রেসিডেন্সির এই মুখপাত্র আরও বলেন: ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের প্রধানদের বিশেষ করে ইউরোপীয় রাজধানীগুলোরও নজরদারি চালিয়ে আসছে। এই ঘটনা বহুবার প্রমাণিত হয়েছে। সুতরাং জেলেনস্কির ওপর নজরিদারির বিষয়টি আমেরিকা প্রত্যাখ্যান করতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি ফাঁস হওয়া পেন্টাগনের নথি প্রমাণ করছে আমেরিকা কেবল তার শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বীর ওপরই গুপ্তচরবৃত্তি করে নি বরং তার মিত্রদের ওপরও গুপ্তচরবৃত্তি করতে ছাড়ে নি। পেন্টাগনের এই গোপন তথ্য ফাঁস হয়ে পড়ার ঘটনায় মার্কিন কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে স্পুতনিক জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page