September 18, 2026, 10:41 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ওমানের মধ্যস্থতা ইয়েমেন-সৌদি শান্তি প্রক্রিয়ায় আশাবাদী হুথি আনসারুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ব্যাপারে ওমানের মধ্যস্থতাকারী দলের চেষ্টার প্রশংসা করে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, তারা শান্তি প্রক্রিয়া নিয়ে ওমানের মধ্যস্থতার বিষয়ে আশাবাদী।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে মাস্কাট যে ভূমিকা পালন করছে তাতে আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য আলী আল কহুম বলেন, সৌদি প্রতিনিধিদলের সঙ্গে ওমানের মধ্যস্থতাকারী দলের শান্তি আলোচনা দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

তিনি বলেন, “ওমানের প্রতিনিধিদল ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে মে চেষ্টা চালাচ্ছে তা প্রশংসারযোগ্য। গঠনমূলকভাবে আলোচনা এগোচ্ছে এবং আমরা শান্তির ব্যাপারে আশাবাদী।”

আলী আল কুহুম বলেন, “শান্তির ব্যাপারে সানার দরজা একেবারেই উন্মুক্ত। মানবিক সংকট দূর করা, সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ বন্ধ করা এবং ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করার বিষয়গুলো এখন সানার কাছে প্রাধান্য পাচ্ছে।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page