July 31, 2026, 8:32 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ান প্রশ্নে ক্রীতদাসের মতো মার্কিন নীতি অনুসরণ করবে না ফ্রান্স : ম্যাক্রো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানের ব্যাপারে একচীন নীতি মেনে চলার পক্ষে কঠোর অবস্থান নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তাইওয়ান প্রশ্নে তার দেশ মার্কিন নীতি অনুসরণ করবে না। হল্যান্ডের রাজধানী আমস্টার্ডামে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ম্যাক্রো বলেন, “মিত্র হওয়ার অর্থ ক্রীতদাস হয়ে যাওয়া নয়…এর অর্থ এই নয় যে, আমরা নিজেদের মতো করে চিন্তাও করতে পারব না।” ফরাসি প্রেসিডেন্ট বলেন, তাইওয়ানে স্থিতিশীলতা চায় ফ্রান্স এবং আমরা পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। গত সপ্তাহে বেইজং সফর করে যাওয়া ম্যাকরন আরো বলেন, ফ্রান্সসহ ইউরোপের তাইওয়ান নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

গত সপ্তাহে চীন সফর শেষে ইমানুয়েল ম্যাক্রে বলেছিলেন, তাইওয়ানের মতো যেসব ইস্যু ইউরোপের নিজস্ব সমস্যা নয় সেসব ইস্যুতে জড়াতে চায় না এই মহাদেশ। তিনি তাইওয়ান প্রসঙ্গে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার দ্বন্দ্বে না জড়াতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

ফরাসি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, দু’টি পরাশক্তির মধ্যে যখন উত্তেজনা বাড়ছে তখন আমাদের তাতে জড়ানোর যেমন সময় নেই তেমনি তাতে অনর্থক অর্থ নষ্ট করারও ইচ্ছে নেই। আর ভৃত্যের মতো মার্কিন নীতি অনুসরণ করার তো প্রশ্নই ওঠে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page