September 18, 2026, 7:28 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে ৫টি মিগ-২৯ যুদ্ধবিমান দেবে জার্মানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জার্মান সরকার। প্রতিবেশী দেশ পোল্যান্ডের অনুরোধে কিয়েভকে যুদ্ধবিমান দিতে রাজি হয় বার্লিন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বরিস পিস্টোরিয়াস বলেন, আমরা কেন্দ্রীয় সরকারের সবাই যৌথভাবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার পোল্যান্ডের পক্ষ থেকে এ অনুরোধ করা হয়। অনুরোধের দিনই অনুমোদন প্রমাণ করে, ইউক্রেন জার্মানির ওপর ভরসা করতে পারে।

জানা যায়, পোল্যান্ডের কাছে যেসব যুদ্ধবিমান রয়েছে, সেগুলো তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে জার্মান সরকারের অনুমতি নিতে হয়। এ কারণে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে জার্মানিকেই অনুরোধ করে দেশটি।

১৯৯০ সালে দুই জার্মানি যখন এক হলে উত্তরাধিকার সূত্রে তৎকালীন পূর্ব জার্মানির কাছ থেকে ২৪টি মিগ–২৯ যুদ্ধবিমান পায় জার্মানি। সে সময় মিগ–২৯ বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত ছিল।

২০০৪ সালে জার্মান সরকার ২২টি মিগ–২৯ যুদ্ধবিমান প্রতিবেশী দেশ পোল্যান্ডকে দেয়। আর বাকি দুটির মধ্যে একটি বিধ্বস্ত হয়। আর যে একটি মিগ–২৯ রয়েছে, সেটি এখন জার্মানির জাদুঘরে ঠাঁই পেয়েছে।

সপ্তাহখানেক আগেই পোল্যান্ড সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তখন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছিলেন, তার দেশে এরই মধ্যে ইউক্রেনকে চারটি মিগ–২৯ যুদ্ধবিমান দিয়েছে। আরও চারটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া প্রস্তুত রয়েছে আরও ছয়টি।

রুশ বাহিনী ইউক্রেনে বড় ধরনের হামলা শুরুর পরিকল্পনা করছে দাবি করে মিত্রদের কাছে যুদ্ধবিমান পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি। এর পরিপ্রেক্ষিতে স্লোভাকিয়াও ইউক্রেনে একাধিক মিগ–২৯ পাঠিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পশ্চিমা দেশগুলো মিগ-২৯ এর মতো যুদ্ধবিমান দিলেও, এখন পর্যন্ত ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিতে রাজি নয়। যেমন জেলেনস্কি যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর কাছে এফ–১৬ এর মতো তৃতীয় ও চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়েছিলেন। কিন্ত কিছু দেশ এ অবস্থান থেকে সরে এসে ইউক্রেনে মিগ–২৯ এর মতো পুরোনো যুগের যুদ্ধবিমানই পাঠাচ্ছে। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page